কমলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ আর নেই
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ (৭০) গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা
এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি…..রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ অনেক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বিকাল সাড়ে ৫টায় আদমপুর ইউনিয়নের জালাল শাহ কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর মরহুমের নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও অনুমিত হিসাব সর্ম্পকিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান প্রমুখ।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed