Main Menu

সিলেটে ডাব ব্যবসায়ীর লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরের পূর্ব কাজীর বাজার এলাকার একটি মেস থেকে রবিবার দিবাগত রাত দেড়টায় এক ডাব ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

কাজিরবাজার এলাকার বশির মিয়ার মেস থেকে বাহার মিয়া নামের ওই ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়।

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলাধীন উত্তরজিৎ গ্রামের বাসিন্দা বাহার নগরীর কিনব্রিজ এলাকায় ডাব বিক্রি করতেন।

রবিবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ ও কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে।

জানা গেছে, ‘রাতে তার মেসের অন্যরা গিয়ে দেখেন ওই ব্যক্তি অঘোরে ঘুমাচ্ছেন। ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পাওয়ায় তারা পুলিশে খবর দেয়।

কোতায়ালী থানার ওসি এসএম আবু ফরহাদ জানান,’ প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘এরপরও লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’

 

 

Share





Related News

Comments are Closed