Main Menu

পঞ্চগড়ে হোটেলসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি সহ খাবারে লেবেল না থাকায় হোটেলসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (২ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত পঞ্চগড় শহরে বাজার তদারকি অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর পঞ্চগড়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।

জানা যায়, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির দায়ে নিউ মৌচাক হোটেলকে ৫ হাজার টাকা, দইয়ে লেবেল না থাকায় শহরের আল-বাইক কনফেশনারীকে ৪ হাজার টাকা, নুর কনফেশনারীকে ৪ হাজার টাকা ও ছোট একটি হোটেলকে ১ হাজার সহ মোট চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা ভোক্তা অধিকার আইনে জরিমানা করে তা আদায় করা হয়।

Share





Related News

Comments are Closed