সিলেটে বসতঘরে কিশোরী ধর্ষণ, কিশোর গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় নিজ বসতঘরে ১৪ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে হোসাইন আহমদ (১৫) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে।
এ ঘটনায় বিমানবন্দর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
এরআগে বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর থানা পুলিশ হোসাইন নামের ওই কিশোরকে শাহী ঈদগাহ এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হোসাইন আহমদ সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানাধীন মশালঘাট থানাধীন সাইজুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ওসি মাঈনুল ইসলাম জাকির। তিনি জানান, এ বছরের ১৫ জানুয়ারি রাতে শাহী ঈদগাহ এলাকায় নিজ বসতঘরে কিশোরীকে ধর্ষণ করা হয়। কিশোরীকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়েছে বলে মামলার এজহারে অভিযোগ করা হয়।
Related News
কুমিল্লার কাউছার হত্যা মামলার আসামি সিলেটে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার লাকসামে হোটেলকর্মী কাউছার হত্যা মামলার তদন্তে শনাক্ত এক আসামিকে সিলেট থেকেRead More
সিলেটে দুই বেকারিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের তালতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে দুই বেকারিকে মোট ১Read More



Comments are Closed