মৌলভীবাজারে চাঁপাই ফেরত ১৭ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে চলমান বিশেষ লকডাউনের মধ্যে সেখান থেকে মৌলভীবাজারে আসা ৬৯ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল করোনা ইউনিট কোয়ারেন্টাইন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) জেলা সিভিল সার্জন কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছেন।
গত রবিবার (৩০ মে) চাঁপাইনবাবগঞ্জ থেকে ৭১ জন প্লাস্টিক ফেরিওয়ালা জেলা সদরের বড়কাপন ও গুজারাই এলাকায় অবস্থান করছেন। দুই এলাকার পাঁচটি কলোনিতে গিয়ে পাওয়া যায় ৬৯ জনকে আবাসস্থল লকডাউন করেছে প্রশাসন। সোমবার (৩১ মে) সকালে লকডাউন করে তাদের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্যকর্মীরা।
গত ২৯ মে শ্রীমঙ্গলের সিন্দুরখান এলাকায় একটি কলোনিতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের ৩৪ জনের করোনা পরীক্ষা করালে তাদের মধ্যে ১৪ জনের রিপোর্ট পজিটিভ আসে। তাদের দেয়া তথ্যের জানা যায়, জেলা সদরের বড়কাপন ও গুজারাই এলাকায় তাদের মতো আরও ৭১ জন অবস্থান করছেন।
জেলা সিভিল সার্জন চৌধুরী জালালউদ্দিন মোর্শেদ জানান, ৭১ জনের মধ্য ২ জন চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা তাদের সাথের নয়। তাদের নমুনা পরীক্ষা করা হয়নি। গুজারাই এলাকায় ৬ জনের রিপোর্টে নেগেটিভ এসেছে। বড়কাপন ১৭ জনের পজিটিভ এসেছে তাদের হাসপাতাল করোনা ইউনিট কোয়ারেন্টাইন করা হয়েছে।
তিনি আরও বলেন, ভারতীয় ভেরিয়েন্টের করোনাভাইরাসে আক্রান্ত কি না সিলেট থেকে নমুনা পাঠানো হবে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed