সিলেটে গৃহপরিচারিকাকে ধর্ষণ, বাসার মালিক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম : ধর্ষণের অভিযোগে সিলেট নগরীর পাঠানটুলা থেকে বোরহান উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ। গ্রেফতার ওই ব্যক্তি মোহনা-১৩০, পার্কভিউ আলতাফ খান রোড, পাঠানটুলার মৃত আনোয়ার মিয়ার পুত্র।
সিলেট মেট্রোপলিটন পুলিশ(এসএমপি)-এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার ভিকটিমকে (২৮) গত ৩০ মে বেলা আড়াইটার পূর্বে বিভিন্ন তারিখ ও সময়ে নিজের ফ্ল্যাটে ধর্ষণ করেন ওই ব্যক্তি। এ বিষয়ে ভিকটিমের মা থানায় একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে সোমবার রাতে আসামিকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়। ধর্ষিতাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে বলে জানান জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান। আসামীকে বিধি মোতাবেক মঙ্গলবার আদালতে চালান দেয়া হয়েছে বলে জানান ওসি।
একটি সূত্র জানায়, ভিকটিম ওই বাসার গৃহপরিচারিকা ছিল।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed