বিশ্বনাথে প্রবাসীদের সম্মানে নির্মিত হচ্ছে ‘প্রবাসী চত্বর’
বিশ্বনাথ প্রতিনিধি : প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ উপজেলাবাসীকে সোমবার সন্ধ্যায় একটি চমকপ্রদ সুসংবাদ জানালেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চন্দ্র দাশ।
বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত আমাদের সংগ্রামী রেমিট্যান্স যোদ্ধাদের ব্যতিক্রমধর্মী এক সম্মানে ভূষিত করার উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। নিজের অফিসিয়াল ফেসবুক আইডিতে ঘোষণা দিয়েছেন বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজারের দীর্ঘদিনের অবহেলিত গোলচত্বরকে নান্দনিক রূপ দিয়ে এর নাম ‘প্রবাসী চত্বর’ করার।
তিনি বলেন, ‘এই দেশের বৈদেশিক আয়ের অন্যতম সোর্স রেমিট্যান্স হলেও আমার জানা মতে দেশের কোথাও প্রবাসী চত্বর নামে কোন চত্বর নাই। প্রবাসী অধ্যুষিত এই উপজেলার সকল প্রবাসীকে সম্মান ও তাদের অবদানকে স্বীকৃতি দিতে এই চত্বরটির নামকরণ প্রবাসী চত্বর করার লক্ষ্যে মনুমেন্ট ডিজাইন করা হয়। এই স্তম্ভের ভিতরে একজন ট্রাফিক পুলিশ মুভ করতে পারবে। আর স্তম্ভের গায়ে বিভিন্ন দেশের মুদ্রা অংকিত থাকবে কিন্তু সবার উপরে থাকবে বাংলাদেশী মুদ্রা বা টাকা। বিদেশ হতে প্রেরিত অর্থ/রেমিট্যান্স বাংলাদেশী মুদ্রাকে শক্তিশালী করছে বুঝাতে তার অবস্থান সবার উপরে থাকবে।’
ব্যতিক্রমী ও বাস্তবসম্মত সময়োপযোগী এই উদ্যোগের বিষয়টি ফেসবুকে পোস্ট করার পরপরই তা দেশে-বিদেশে প্রশংসিত হয়ে উঠে। পৌর প্রশাসক ও ইউএনও সুমন চন্দ্র দাশের এই উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি সাধুবাদও জানিয়ে চলেছেন নেটিজেনরা।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed