Main Menu

দোয়ারাবাজারে শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের দোয়ারাবাজারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৪০ বছর বয়সী আব্দুল মতিন বেগ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও (মোকামছড়া) গ্রামের বাবুল বেগের পুত্র।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ মে শুক্রবার আট বছরের এক শিক্ষার্থীকে আম খাওয়ানোর লোভ দেখিয়ে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন আব্দুল মতিন বেগ। এ ঘটনায় ৩০ মে রোববার ধর্ষিতার পরিবার দোয়ারাবাজার থানায় একটি মামলা (নং-২২) দায়ের করেন। ওইদিন সন্ধ্যায় পুলিশ অভিযুক্ত আব্দুল মতিন বেগকে গ্রেফতার করে।

নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রুজু করে আসামি মতিনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম। তিনি জানান, নির্যাতিত শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed