সিলেটে জঙ্গলে নিয়ে তরুণীকে ধর্ষণ, ৪ যুবক আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে এক তরুণের সঙ্গে প্রেম করে প্রতারিত হয়ে চারজনের ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এ ঘটনায় চারজনকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (২২ মে) দিবাগত রাতে গোলাপগঞ্জ উপজেলার গন্ডামারা গ্রামের চরোরাগোল্লা নামক একটি টিলার পাশের জঙ্গলের ভিতর থেকে ভিকটিম উদ্ধার ও চার ‘ধর্ষক’-কে আটক করে পুলিশ।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. লুৎফর রহমান জানান, শনিবার দিবাগত রাতে গোলাপগঞ্জের গন্ডামারা গ্রামের চরোরাগোল্লা নামক স্থানে টিলার পাশে জঙ্গলের ভিতর একটি মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে খবর দেন। পরে ইউপি চেয়ারম্যান গোলাপগঞ্জ মডেল থানায় খবর দিলে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ গ্রামের লিলু মিয়ার ছেলে আব্দুল হাকিম (২০), দক্ষিণ কান্দিগাঁও গ্রামের মঈন উদ্দিনের ছেলে রাজন আহমদ (২২), খালপাড় গ্রামের সাহাব উদ্দিনের ছেলে শিপন আহমদ (১৯) ও শাহপরান থানাধীন পীরের চক গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আক্তার হোসেন (২৩)।
জানা যায়, শনিবার প্রেমিক আব্দুক হাকিম তরুণীর সাথে যোগাযোগ করে দেখা করার জন্য মুরাদপুর বাজারে আসার জন্য বলে। এরপর রাতে তরুণী মুরাদপুর বাজারে গেলে একটি সিএনজি অটোরিকশাযোগে তরুণীকে নিয়ে গণ্ডামারা গ্রামের চরোরাগোল্লা নামক টিলার পাশের জঙ্গলে নিয়ে যাওয়ার পর প্রেমিক আব্দুল হাকিম বন্ধুদের ফোন দিয়ে ঘটনাস্থলে আসার কথা বলে। আব্দুল হাকিমের ফোন পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থলে আসে এবং ওই তরুণীকে সবাই জোরপূর্বক ধর্ষণ করে।
এসময় ধর্ষিতা তরুণীর চিৎকার শুনে স্থানীয়রা বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে খবর দেন। পরে ইউপি চেয়ারম্যান গোলাপগঞ্জ মডেল থানায় খবর দিলে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করে।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা অপরাধের কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। পরবর্তীতে ভিকটিম বাদি হয়ে এজাহার দায়ের করলে গোলাপগঞ্জ মডেল থানায় একটি গণধর্ষণ মামলা রুজু করা হয়।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার হারুনর রশীদ চৌধুরী বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং- ২৩) দায়ের করা হয়েছে এবং আজ রোববার বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed