নেত্রকোনায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
মো. কামরুজ্জামান, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে মোবারক হোসেন (২৮) নামের এক যুবক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। সে উপজেলার নায়েকপুর ইউনিয়নের নায়েকপুর পূর্বপাড়া গ্রামের মৃত আলী আজগরের ছেলে।
রোববার (২৩মে) সকালে ছনকান্দা নামক হাওড়ে ম্যাড়া গাছে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলে পুলিশ তার লাশ উদ্ধার করে। তাৎক্ষণিক মৃত্যুর রহস্য জানা যায়নি।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মোবারক পেটের ব্যথা ও শ্বাসকষ্টে দীর্ঘদিন ধরে ভুগছিল। চিকিৎসা করার মতো কোন ক্ষমতা ছিল না হতদরিদ্র মোবারকের। মোবারক নি:সন্তান ছিলেন। রোববার সকালে তার স্ত্রীকে তাড়াতাড়ি রান্না করার কথা বলে, গরুর জন্য ঘাস কাটতে হাওড়ে যায়। পরে লোকজন মোবারকের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তার আত্মীয়-স্বজনকে খবর দেয়। এলাকাবাসী পুলিশকে বিষয়টি জানালে পুলিশ তার লাশ উদ্ধার করে।
ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রুমান আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে মদন থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ওসি মুহাম্মদ ফেরদৌস আলম আমাকে জানান, নায়েকপুর ইউনিয়নে মোবারক হোসেন নামের যুবকের গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করায়, থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed