Main Menu

জৈন্তাপুরে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে পুকুরে গোসল করতে নেমে নামজুল ইসলাম (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

নাজমুল পূর্বলক্ষী প্রসাদ গ্রামের প্রবাসী হারু মিয়ার পুত্র। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ এ তথ্য জানিয়েছেন।

পারিবারিক সূত্র জানায়, বিকেলে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় নাজমুল। সাঁতার না জানায় সে পানিতে তলিয়ে যায়। স্বজনরা তার বাড়ি ফিরতে দেরি দেখে পুকুরে গিয়ে খোঁজাখুঁজি করে তাকে উদ্ধারের পর জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

Share





Related News

Comments are Closed