Main Menu

খাদিমপাড়া হাসপাতালে স্যাম্পল সংগ্রহ রবি ও বুধবার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের খাদিমপাড়া ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের আউটডোরে আগত সন্দেহভাজন কোভিড-১৯ রোগীর স্যাম্পল সপ্তাহের প্রতি রোববার ও বুধবার-এ দু’দিন সংগ্রহ করা হবে।

শারীরিক দূরত্ব বজায় রেখে এ দুদিন সকাল ১১টায় স্যাম্পল কালেকশনের পূর্বে ওইদিন সকাল ৯টা থেকে ১০টার মধ্যে কর্তব্যরত চিকিৎসকের সাথে এনআইডি কার্ডের ফটোকপিসহ সাক্ষাৎ করে রোগীর নাম রেজিস্ট্রেশন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নাম রেজিস্ট্রেশন না করলে স্যাম্পল কালেকশন করা হবে না।

এদিকে, রোববার ও বুধবার সরকারি ছুটি কিংবা অনিবার্য কারণবশতঃ নির্বাহী আদেশে বন্ধ ঘোষণা করা হলে আউটডোরে আগত সন্দেহভাজন কোভিড-১৯ রোগীর স্যাম্পল কালেকশন (সংগ্রহ) বন্ধ থাকবে। তবে, হাসপাতালে ভর্তি রোগীর স্যাম্পল কাশেকশন নির্ধারিত সময়ে করা হবে।

হাসপাতালে তত্ত¡াবধায়ক ডা. মোহাম্মদ জালাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed