Main Menu

রাতকানা রোগ প্রতিরোধে কাঁঠাল

বৈশাখী নিউজ ডেস্ক : শুরু হয়েছে মধুমাস। আম, জাম, কাঁঠাল, লিচুর মতো মিষ্টি আর রসালো ফলের দেখা মিলতে শুরু করেছে। ক’দিন পরেই এসব ফলের গন্ধে ম ম করবে চারপাশ।

কাচা কাঁঠাল আমরা বিভিন্নভাবে রান্না করে খেয়ে থাকি। এবার কাচা কাঁঠালের পালা শেষে, এবার পাকা কাঁঠালের রসে ডুব দেওয়ার পালা। কাঁঠাল পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তাছাড়া নানা পুষ্টিগুণে পুরোপুরি ভরপুর কাঁঠাল। কাঁঠাল আমাদের শরীরে ভিটামিন ‘এ’ এর চাহিদা পূরণ করে। যার কারণে অপুষ্টিজনিত সমস্যা রাতকানা এবং রাতকানা থেকে অন্ধত্ব প্রতিরোধ করার জন্য খুবই উপযোগী ফল।

শুধু যে অন্ধত্ব প্রতিরোধ করে তা কিন্তু নয়, এর রয়েছে আরও অনেক গুণ। চলুন তবে জেনে নেওয়া যাক সে সম্পর্কে।

কাঁঠালে চর্বির পরিমাণ নিতান্ত কম। এই ফল খাওয়ার কারণে ওজন বৃদ্ধির আশঙ্কা কম। কাঁঠাল পটাশিয়ামের উৎকৃষ্ট উৎস। ১০০ গ্রাম কাঁঠালে পটাশিয়ামের পরিমাণ ৩০৩ মিলিগ্রাম। পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। এজন্য কাঁঠালে উচ্চ রক্ত চাপের উপশম হয়। কাঁঠালে প্রচুর ভিটামিন ‘এ’ আছে, যা রাতকানা রোগ প্রতিরোধ করে।

Share





Related News

Comments are Closed