সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে তালতলীতে মানববন্ধন
তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে প্রথম আলার জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, নির্যাতনকারীদের দ্রত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে তালতলী সদর রোডে প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে উপজেলার সকল কর্মরত সাংবাদিকদের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বিএমএসএফ’র সভাপতি মু. আ. মোতালিব, প্রেসক্লাব সম্পাদক খাইরুল ইসলাম আকাশ, সাংবাদিক ফোরামের সভাপতি নাসির উদ্দিন, সাংবাদিক ইউনিয়নের যুগ্ন আহবায়ক জিয়াউল হোসেন জোবায়ের, রির্পোটার্স ইউনিটির সভাপতি মল্লিক মো. জামাল, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আরিফ হোসেন ফয়সলসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed