Main Menu

সিলেটে চীনা নাগরিক খুনের ঘটনায় স্ত্রীর মামলা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় স্বদেশী সহকর্মীর ছুরিকাঘাতে চীনা নাগরিক নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী। বুধবার (১৯ মে) রাতে নিহত চীনা নাগরিক ওয়েন্টাও ওয়েই (৪৮) এর স্ত্রী ওয়াং কিউ আই ইউজিং সিলেট কোতোয়ালী থানায় হত্যার অভিযোগে মামলা নং-৪৪ দায়ের করেছেন। স্বামী নিহতের খবর পেয়ে বুধবার চায়না থেকে ছুটে এসেছেন স্ত্রী ওয়াং কিউ আই ইউ জিং।

মামলায় তিনি হত্যার ঘটনার পর পুলিশ হেফাজতে থাকা ওয়েই’র সহকর্মী মি. শাওকে আসামি করেছেন। তিনি বর্তমানে আটক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এরআগে গত ১৮ মে মঙ্গলবার সকাল ৮টার দিকে সিলেট নগরীর পাঠানটুলা এলাকার বি ব্লকের ১১/৯ নং বাসায় ৫ম তলার ৭ম ফ্লাটে সকালে নাস্তা করার সময় হাতধোয়া নিয়ে বিরোধ দেখা দেয়। এসময় চীনা নাগরিক শাও’র ছুরিকাঘাতে ওয়েন্টাও ওয়েই নিহত হন। এছাড়াও ওয়েন্টাও ওয়েই এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত হন শাও।

পুলিশ জানায়, নগরীর পাঠানটুলার ওই বাসায় একসঙ্গে ১২ জন চীনা নাগরিক বসবাস করতেন। তাঁরা সবাই কুমারগাঁওয়ের বিদ্যুৎ প্ল্যান্টে কাজ করতেন। গত মঙ্গলবার সকালের দিকে অধিকাংশ কাজে চলে যান। এরপর পঞ্চম তলার ৭ নম্বর ফ্ল্যাটে মারামারির শব্দ শুনতে পান স্থানীয়রা। বাইরে থেকে দরজা বন্ধ থাকায় আশপাশের এলাকার বাসিন্দারা কিছু বলতে পারেননি। খবর পেয়ে পুলিশ কক্ষে ঢুকে লাশ উদ্ধার করে।

কোতায়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) সামছুদ্দিন ছালেহ আহমদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান- ৩০২ ধারায় দায়ের করা হত্যা মামলায় মি. শাও নামক হন্তারক ওই সহকর্মীকে একমাত্র আসামি করা হয়েছে। যে বর্তমানে আটক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি জানান, নিহত ওয়েন্টাও ওয়েই ও মামলার আসামী শাও রাতের কাজ শেষ করে সকালে এসে বাসায় নাস্তার সময় হাত ধোয়া নিয়ে একে অপরের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে চীনা নাগরিক শাও তারই সগপাঠী শানজিকে ছুরিকাঘাত করলে বাসাতেই শানজি মারা যান। এ ঘটনায় আহত অবস্থায় শাওকে আটক করা হয়। তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হবে।

তিনি আরও জানান, ‘নিহত ওয়েন্টাও ওয়েইর মরদেহ এখনও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছিল। চীনা দূতাবাসের সিদ্ধান্ত অনুযায়ী নিহত ওয়েন্টাও ওয়েইর ময়নাতদন্ত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শুরু হয় বলে জানান তিনি।’

 

 

Share





Related News

Comments are Closed