পানি দিয়ে ইট ভাটা নষ্ট করলো ভ্রাম্যমাণ আদালত
তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে অননুমোদিত একটি ইঁটভাটায় অভিযান চালিয়ে প্রস্তুতকৃত কাঁচা ইটে পানি মেরে নষ্ট করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ইট পোড়ানোর জন্য সংগ্রহ করা কাঠ ২৬ হাজার টাকায় নিলামে বিক্রি করে দিয়েছে।
বুধবার উপজেলার নলবুনিয়া গ্রামে বাচ্চু মিয়ার ইটভাটায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. কাওসার হোসেন।
জানা গেছে, ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে ইটভাটার মালিক বাচ্চু মিয়া ইট পোড়ানোর জন্য পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স বা কোন অনুমতি দেখাতে পারেনি। কাঠ দিয়ে ইট পোড়ানো হলে পরিবেশের জন্য ব্যাপক ক্ষতিকর। তাই ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার প্রস্তুতকৃত কাঁচা ইট ফায়ার সার্ভিসের পানির মাধ্যমে নষ্ট করে দেয়।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed