Main Menu

বিশ্বনাথে চোখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের প্রতিবাদ

বিশ্বনাথ প্রতিনিধি : প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা, শারীরিকভাবে লাঞ্ছিত করা ও মিথ্যা মামলা দায়েরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে চোখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার কর্মরত সাংবাদিকরা।

বুধবার (১৯ মে) উপজেলা সদরের বাসিয়া ব্রিজ সংলগ্ন স্থানে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখতে গিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ‘গত সোমবার সচিবালয়ে সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে যে হেনস্তা করা হয়েছে এবং পরবর্তী তাকে যে গ্রেপ্তার করা হয়েছে, তা অত্যন্ত ন্যক্কারজনক। অনতিবিলম্বে তার উপর থেকে মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সেই সাথে তাকে হেনস্তাকারীদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে।’

অবস্থান কর্মসূচিতে বিশ্বনাথ উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে অংশ নেন আবদুল আহাদ (ইউরো বাংলা), মিজানুর রহমান মিজান (কলামিস্ট), রফিকুল ইসলাম জুবায়ের (মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট), তজম্মুল আলী রাজু (দৈনিক ইত্তেফাক), জাহাঙ্গীর আলম খায়ের (দৈনিক সমকাল), প্রনঞ্জয় বৈদ্য অপু (দৈনিক উত্তরপূর্ব), আশিক আলী (দৈনিক যুগান্তর), এমদাদুর রহমান মিলাদ (দৈনিক সিলেটের ডাক), মোহাম্মদ আলী শিপন (দৈনিক কালেরকণ্ঠ), সাইফুল ইসলাম বেগ (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), রুহেল উদ্দিন (দৈনিক গণমুক্তি), আব্বাস হোসেন ইমরান (দৈনিক আমাদের সময়), কামাল মুন্না (দৈনিক যায়যায়দিন), নুর উদ্দিন (দৈনিক সিলেটের দিনরাত), নবীন সোহেল (দৈনিক শুভপ্রতিদিন), জামাল মিয়া (দৈনিক ভোরের ডাক), আক্তার আহমদ শাহেদ (দৈনিক মানবজমিন), শহীদুর রহমান (বাংলাবাজার পত্রিকা), আবদুস সালাম (দৈনিক ইনকিলাব), মো. আবুল কাশেম (দৈনিক বাংলাদেশ মিডিয়া), পাবেল সামাদ (দৈনিক আমাদের নতুন সময়), বদরুল ইসলাম মহসিন (দৈনিক ভোরের কাগজ), মিছবাহ উদ্দিন (দৈনিক আমার সংবাদ), কামরুল আশিকী (ভোরের সিলেট), আহমদ আলী হিরন (দৈনিক জনতা), সংবাদকর্মী ফজল খান ও শফিকুল ইসলাম সফিক প্রমুখ।

Share





Related News

Comments are Closed