ভারত ফেরত ১১ বাংলাদেশির করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক : সাতক্ষীরায় কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত ১৩৯ জন বাংলাদেশির মধ্যে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।
বুধবার (১৯ মে) দুপুরে আবাসিক হোটেল থেকে সাতক্ষীরা করোনা ডেডিকেটেড হাসপাতালে পাঠানো হয়েছে তাদের। বাকিরা নিজ নিজ জেলায় ফেরত গেছেন।
সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, গত ৫ মে সন্ধ্যায় ১৩৯ জনকে সাতক্ষীরায় আনা হয়। তারা ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার জন্য তাদের সাতক্ষীরার বিভিন্ন আবাসিক হোটেলে রাখা হয়। গতকাল মঙ্গলবার তাদের নমুনা সাতক্ষীরা মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে পাঠানো হয়। ফলাফলে ১১ জনের করোনা পজিটিভ আসে।
জেলা প্রশাসক আরও জানান, করোনা আক্রান্ত ১১ জনকে বুধবার সাতক্ষীরা মেডিকেল কলেজের করোনা ইউনিটে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তারা ভাইরাসের ভারতীয় ধরণ বহন করছে কিনা তা জানতে নমুনা আইডিসিআরে পাঠানো হবে। বাকীরা নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন। তাদের হাতে করোনা নেগেটিভ সার্টিফিকেট ও রজনীগন্ধা ফুল তুলে দিয়ে প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed