সিলেটে সহপাঠীর ছুরিকাঘাতে চীনা নাগরিক খুন, আটক ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর পাঠানটুলায় নিজ দেশের নাগরিকের ছুরিকাঘাতে উই ওয়েল টাও (৪০) নামের এক চীনা নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে নিবাস-বি-১১-৯নং বাসায় এ ঘটনাটি ঘটে। তিনিসহ ১২ চিনা নাগরিক ওই বাসায় থাকতেন, তারা কুমারগাঁওস্থ বিদ্যুৎ প্লান্টে কাজ করতেন।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার দুপুর ১টায় কোতোয়ালি থানা পুলিশ ও পিবিআই সিলেটের একটি দল ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এসময় হামলাকারী সানক্সিকে (৪৮) রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে পুলিশ। তারা দুজনই ওই বাসার ৫ম তলায় বসবাস করে আসছেন।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি এসএম আবু ফরহাদ। তিনি জানান, পাঠানটুলার ওই বাসায় থেকে তারা কুমারগাঁওস্থ বিদ্যুৎ প্লান্টে কাজ করতেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে সবাই কাজে চলে যান। এরপর ৫ম তলার ৭নং ফ্লাটে মারামারির শব্দ শুনতে পান অন্যরা। একপর্যায়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। তার বুকের মাঝামাঝি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
এছাড়াও সানক্সি নামের অন্য চায়না নাগরিকের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাকে আটক করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় ফ্লাট থেকে ২টি ছোরা উদ্ধার করা হয়।
এদিকে উক্ত হত্যাকাণ্ডের বিষয়ে জড়িত অপরাধী গ্রেপ্তার অভিযানসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed