ভারতে করোনায় একদিনে ৫০ চিকিৎসকের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে ৫০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। দেশটির মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
আইএমএ’র তথ্য মতে, করোনায় আক্রান্ত হয়ে গত রোববার ৫০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। দ্বিতীয় ঢেউয়ে এ পর্যন্ত মারা গেছেন ২৪৪ জন চিকিৎসক। এর মধ্যে বিহারে সবচেয়ে বেশি ৬৯ জন। এ ছাড়া, উত্তর প্রদেশে ৩৪ জন ও দিল্লিতে ২৭ চিকিৎসক মারা গেছেন।
ভারতে এ পর্যন্ত ৯৮০ চিকিৎসক মারা গেছেন উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, করোনার প্রথম ঢেউয়ে দেশটিতে মারা গেছেন ৭৩৬ জন চিকিৎসক।
এনডিটিভির খবরে এক চিকিৎসকের নাম প্রকাশ করা হয়েছে। তাদের মধ্যে একজন আনাস মুজাহিদ। প্রতিবেদনে বলা হয়েছে, আনাস করোনা পজিটিভ রিপোর্ট হাতে পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মারা যান। তার বয়স ছিল মাত্র ২৬।
আইএমএ’র সাধারণ সচিব জয়েশ লেলে বলেন, ভারতে একদিনেই ৫০ চিকিৎসকের মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। চলতি বছর এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে করোনার দ্বিতীয় ঢেউয়ে ২৪৪ চিকিৎসক-স্বাস্থ্যকর্মী মারা গেলেন।
গত বছর কোভিড আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের মধ্যে ৭৩৬ জন মারা গেছেন বলে জানিয়েছে আইএমএ। ফলে সব মিলিয়ে এখন পর্যন্ত ভারতের প্রায় এক হাজার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর কোভিডে মৃত্যু হলো। আইএমএর পরিসংখ্যান অনুযায়ী, এর মধ্যে মাত্র ৩ শতাংশের টিকাদান সম্পন্ন হয়েছে। ফলে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্তদের সবার টিকা নিশ্চিত করার আর্জি জানিয়েছে চিকিৎসকদের এ সংস্থাটি।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed