সিলেটে নিখোঁজের ৩দিন পর উবার চালকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে নিখোঁজের তিনদিন পর উবার চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার হাজীগঞ্জ মুহাম্মদপুর এলাকার একটি ডোবা থেকে স্থানীয় জনতা ও পুলিশ তার লাশ উদ্ধার করে।
পারিবারিক সূত্র জানায়, জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউপির মৃত নুমান রশিদ চৌধুরীর ছেলে রেদওয়ান গত মঙ্গলবার সিলেট থেকে নিখোঁজ হন।
জানা গেছে, রেদওয়ান সিলেট নগরীর সোবহানীঘাটে এক আত্মীয়ের বাসায় থেকে রাইড শেয়ারিং করতেন। মোটরসাইকেলসহ তিনি ১১ মে নিখোঁজ হন। খোঁজাখুঁজি করে পাওয়া না যাওয়ায় ১৩ মে বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি সোবহানীঘাট পুলিশ ফাঁড়িতে জানানো হয়। পুলিশ মোবাইল ট্র্যাকিং-এর মাধ্যমে রেদওয়ানের অবস্থান শনাক্ত করে। এরপর দক্ষিণ সুরমার একটি ডোবা থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
রেদওয়ানের চাচা মামুনুর রশীদ চৌধুরী ৩ দিন আগে তার ভাতিজা নিখোঁজ হবার কথা জানিয়ে বলেন, বৃহস্পতিবার রাতে সিলেটের মোগলাবাজার এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এর বাইরে তিনি আর বিস্তারিত তথ্য জানাতে পারেননি।
মোগলাবাজার থানার ওসি মো. শামসুদ্দোহা রেদয়ান নামের এক যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed