Main Menu

গোয়াইনঘাটে প্রতিপক্ষের হামলায় ১জন নিহত, আটক ৩

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে প্রতি পক্ষের হামলায় কামাল উদ্দিন নামের এক বৃদ্ধ খুন হয়েছেন। তিনি রুস্তমপুর ইউনিয়নের কুরিখলা গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ঈদুল ফিতরের দিন সন্ধ্যায় সালুটিকর-গোয়াইনঘাট সড়কের বঙ্গবীর পয়েন্টে পূর্ব শত্রুতার ঝের ধরে কুরিখলা গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে কামাল উদ্দিন (৫০) এর উপর একই গ্রামের ১৫/২০জন লোক অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে পড়েন কামাল। খবর পেয়ে গোয়াইনঘাট থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কামাল উদ্দিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কামালকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ বলেন, ঈদুল ফিতরের দিন সন্ধ্যায় সালুটিকর-গোয়াইনঘাট সড়কের বঙ্গবীর পয়েন্টে পূর্ব শত্রুতার ঝের ধরে দু’টি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কামাল উদ্দিন নামের এক বৃদ্ধ গুরুতর আহত হয়ে পড়েন। গোয়াইনঘাট থানার একদল পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে কামাল উদ্দিনের লাশ মর্গে রয়েছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed