বাংলাদেশসহ ৪ দেশ থেকে আমিরাতে ঢোকা নিষেধ
আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার চার দেশের নাগরিকরা বুধবার থেকে আরব আমিরাতে ঢুকতে পারবে না।
সোমবার (১০ মে) মধ্যপ্রাচ্যের দেশটির জাতীয় জরুরি সঙ্কট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওয়েবসাইটে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে কতদিনের জন্য এই নিষেধাজ্ঞা তা জানানো হয়নি।
এক মাস আগে থেকেই করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশটিতে ভ্রমণ বন্ধ করা হয়। এবার বাংলাদেশসহ পাকিস্তান, নেপাল ও শ্রীলংকার যাত্রীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা দেওয়া হল।
মহামারির দ্বিতীয় ঢেউ শুরুর পর এর আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওমান, যুক্তরাজ্য বাংলাদেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিল।
Related News
সোনার খনি ধসে সুদানে ৮২ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানের দক্ষিণাঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৮২ জন শ্রমিকেরRead More
ভারতসহ ১০ দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়াRead More



Comments are Closed