আখালিয়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর আখালিয়ার সুরমা আবাসিক এলাকায় আকলিমা আক্তার রিমা (১৬) নামের নবম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ মে) রাত ১০টার দিকে বাসার শয়ন কক্ষ থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করে সিলেট কোতোয়ালি থানা পুলিশ। এরআগে রিমার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
আকলিমা আক্তার রিমা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রানাপিং গ্রামের আব্দুল আহাদ শিবলুর মেয়ে। তারা সুরমা আবাসিক এলাকার অ্যাডভোকেট মো. আজিম উদ্দিনের (রেনেসা-২) বাসায় ভাড়াটে থাকতেন। রিমা নগরের একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।
আকলিমা আক্তার রিমা আত্মহত্যা করেছে বলে পুলিশের প্রাথমিক ধারনা। তার হাতে কাটার দাগ পাওয়া গেছে। পুলিশ বলছে- আত্মহত্যার আগে ভাঙা গ্লাসের টুকরো দিয়ে সে তার হাতে কিছু লেখার চেষ্টা করছিলো হয়তো।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, আখালিয়ার একটি বাসার ভেতর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি বলেন, রিমার হাতে ক্ষত রয়েছে। দেখে মনে হচ্ছে আত্মহত্যার আগে ভাঙা গ্লাসের টুকরো দিয়ে সে হাতে কিছু লেখার চেষ্টা করছিলো। লাশের পাশে একট ভাঙা গ্লাসের টুকরোও পাওয়া গেছে। তবে শরীরে আর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed