দেশে করোনায় আরও ৩৮ মৃত্যু, আক্রান্ত ১৫১৪
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৮ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৯৭২। এছাড়া এসময়ে দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৫১৪ জনের দেহে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৫ হাজার ২৭ জনে।
করোনাভাইরাস নিয়ে সোমবার (১০ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১১৫ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ১২ হাজার ২৭৭ জন।
এর আগে রোববার (৯ মে) দেশে করোনায় ৫৬ জন মারা যান, আর নতুন করে শনাক্ত হয় ১ হাজার ৩৮৬ জন।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
টিসিবি থেকে বাদ পড়েছেন ৫৯ লাখ সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকারRead More
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More



Comments are Closed