Main Menu

ব্রাজিলে বন্দুকযুদ্ধে পুলিশ কর্মকর্তাসহ নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের রিও ডি জেনেরিওতে মাদকপাচারকারী ও পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধে অন্তত ২৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে অন্তত এক পুলিশ কর্মকর্তা রয়েছেন। বৃহস্পতিবার (৬ মে) স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

নগরীর জাকারিজিনহো এলাকার একটি বস্তিতে পুলিশের অভিযান চলাকালে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। ওই বস্তিতে মাদক পাচারকারীরা শিশুদের নিয়োগ দিচ্ছে জানতে পেরে সেখানে অভিযান চালানো হয়েছিল। যে দলটির বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল সেটি মাদকপাচার, ছিনতাই, হত্যা ও অপহরণের সঙ্গে জড়িত বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

ব্রাজিলের সবচেয়ে সহিংস রাজ্য হচ্ছে রিও ডি জেনেরিও। রাজ্যের একটি বিশাল অঞ্চল অপরাধী চক্রের নিয়ন্ত্রণে। এই চক্রগুলোর সঙ্গে শক্তিশালী মাদক পাচারকারী গ্রুপগুলোর সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে।

Share





Related News

Comments are Closed