সিলেটে হেফাজত নেতা শাহীনুর পাশা গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ব্রাহ্মণবাড়িয়ার তাণ্ডবের মামলায় হেফাজতে ইসলামের নেতা ও সাবেক সাংসদ শাহীনুর পাশা চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মে) দিবাগত রাত ১২টার পর সিলেট নগরীর সুবিদবাজার আব্বাসী মসজিদ থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকার সিআইডির একটি দল। তিনি ওই মসজিদে এতেকাফে ছিলেন।
এয়ারপোর্ট থানার ওসি খান মো: মঈনুল জাকির তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ঢাকা থেকে সিআইডি’র বিশেষ টিম তাকে গ্রেফতার করে নিয়ে গেছে। এর বাইরে তিনি আর কোন মন্তব্য করতে রাজি হননি।
শুক্রবার সকালে সিআইডির মুখপাত্র জিসানুল সংবাদ মাধ্যমকে বলেন, “সাম্প্রতিক সময়ে ধ্বংসাত্মক কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে শাহিনুরকে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাকে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে তোলা হবে।
“সুনামগঞ্জের সহিংসতাসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে তার উসকানি ও মদদ রয়েছে। এছাড়াও তিনি রাষ্ট্রবিরোধী অপরাধীদের আইনি সহায়তাও দেন।”
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি শাহীনুর পাশা হেফাজতের সদ্যবিলুপ্ত কমিটির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ছিলেন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উৎসবে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্রী মোদীর বাংলাদেশ সফরকালে হেফাজতে ইসলামের বিক্ষোভের সময় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে।
মার্চের শেষ দিকে ঢাকা, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে এসব সহিংসতায় কয়েকজন নিহত হয়।
হেফাজতের যুগ্ম মহসচিব মামুনুল হকসহ কয়েক ডজন হেফাজত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের মৃত্যুর পর তার আসনে উপ-নির্বাচনে চারদলীয় জোট সরকারের আমলে জোটের প্রার্থী হিসেবে এমপি হন শাহীনুর পাশা। এরপর ২০০৮ ও ২০১৮ সালে তিনি সুনামগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বর্তমান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সাথে হেরে যান।
Related News
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More



Comments are Closed