ধর্মপাশায় শাবি ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরে নিজ বাড়ীর পাশের একটি আম গাছের ডাল থেকে আলমগীর কবির নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ মে) রাত ১০টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রাত আনুমানিক ৭ টা থেকে ৯ টার মধ্যে কোন একসময় ওই ছাত্র গলায় ফাঁস লাগাতে পারেন বলে জানিয়েছেন ধর্মপাশা থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মাহমুদ।
নিহত আলমগীর কবির বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ও সৈয়দ মুজতবা আলী হল শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
এসআই সোহেল মাহমুদ বলেন, খবর পেয়ে রাত ১০টায় আমরা তার বাড়িতে যাই। নিজ বাড়ীর পাশে একটি আম গাছের ডালের সাথে ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করি৷
তার আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। তবে দীর্ঘদিনের মানসিক হতাশা থেকে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে আলমগীর কবীরের মৃত্যুতে শাবিপ্রবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।
Related News
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More



Comments are Closed