সিলেটে করোনায় আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ৭৪
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে গত ২৪ ঘন্টায় করোনায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। তারা সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে ৩৬৪ জনের মৃত্যু হলো।
শুক্রবার (৭ মে) সিলেট স্বাস্থ্য বিভাগের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
সিলেট বিভাগে এ পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যবরনকারীদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৯১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারে ২৮ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবারের বুলেটিনে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এ বিভাগে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৭৪ জনের দেহে। এর মধ্যে ওসমানী হাসপাতালে ৬ জন, সিলেট জেলায় ৫১ জন, হবিগঞ্জে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এ বিভাগে সবমিলিয়ে করোনা শনাক্ত হয়েছে ২১ হাজার ৭৭ জনের।
একই সময়ে নতুন সুস্থ ৪৮ জন মিলিয়ে এ বিভাগে মোট সুস্থ হয়েছেন ১৯ হাজার ৮৩৪ জন।
করোনাভাইরাসে আক্রান্ত ২১০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৯৬ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজারে ২ জন চিকিৎসাধীন রয়েছেন।
Related News
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed