Main Menu

সিলেট নগরীতে ট্রাকচাপায় শাবি ছাত্র নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। নগরীর সুবিদবাজার পয়েন্টে বুধবার (৫ মে) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাব্বির আহমদ শাবিপ্রবির ক্যামিস্ট্রি বিভাগের ছাত্র।

ছাব্বিরের বাড়ি নড়াইল জেলায়। তাঁর পরিবার ঢাকার সাভারে থাকেন। ছাব্বির সিলেট নগরীর আখালিয়া এলাকায় একটি বাসায় থাকতেন। সাব্বির সিলেটের শাহজালাল দরগাহ মসজিদ থেকে নামাজ পড়ে মেসে ফিরছিলেন বলে জানা গেছে।

সিলেট কোতোয়ালি মডেল থানার এসআই আব্দুস সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং ট্রাক জব্দ ও চালককে আটক এবং মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ৯টার দিকে মোটরসাইকেল যোগে ছাব্বির আহমদ সুবিদবাজার পয়েন্টে আসামাত্র পেছন থেকে একটি ট্রাক ছাব্বিরের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সাব্বির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাম্তায় ছিটকে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাতের ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এসময় স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখেন। প্রায় আধাঘন্টা সড়ক অবরোধের ফলে সড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Share





Related News

Comments are Closed