Main Menu

সাবেক সংসদ সদস্য দিলদার সেলিম আর নেই

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম আর নেই।

বুধবার (৫ মে) রাত পৌনে ১০টার দিকে সিলেটের মাউন্ড এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।

দিলদার সেলিম দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন। সম্প্রতি চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন।

মঙ্গলবার (৪ মে) রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে এবং শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি বুধবার রাত পৌনে ১০টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তার মৃত্যুতে তার নির্বাচনী এলাকা জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জসহ সিলেটের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমেছে।

Share





Related News

Comments are Closed