আহমেদ আরিফের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: সম্প্রতি করোনাক্রান্ত হয়ে কাতারে মৃত্যুবরণকারী সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মরহুম আহমেদ আরিফ আরেফের শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
তিনি গতকাল মঙ্গলবার বিকেলে আহমেদ আরিফ আরেফের মীরাবাজারস্থ বাসায় গিয়ে তার ভাই সালমান আহমদ সহ পরিবারের সদস্যদের সমবেদনা জানান ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি আমির হোসেন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, পরিবার কল্যান বিষয়ক সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, মহানগর সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তাজুউদ্দিন আহমেদ মাসুম, মহানগর বিএনপির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কয়েছে আহমদ সাগর, মহানগর সদস্য সাব্বির আহমেদ, ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তারেক আহমদ, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক এম মখলিছ খান, ২৪নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ ময়নুল হক স্বাধীন, ৯নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুল হক ফজলু, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন।
Related News
সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবংRead More
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More



Comments are Closed