দেশে করোনায় আরও ৫০ মৃত্যু, শনাক্ত ১৭৪২
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫০ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১১ হাজার ৭৫৫ জন। এর আগে গতকাল মঙ্গলবার ৬১ ও গত সোমবার ৬৫ জন মারা গেছেন।
একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও এক হাজার ৭৪২ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন সাত লাখ ৬৭ হাজার ৩৩৮ জন।
বুধবার (৫ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২০ হাজার ২৮৪টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও এক হাজার ৭৪২ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার আট দশমিক ৫৯ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫০ জনের মধ্যে ৩২ জন পুরুষ ও ১৮ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে দুই জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, পাঁচ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ১৩ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ৩০ জন।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৪৩৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ছয় লাখ ৯৮ হাজার ৪৬৫ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৫৫ লাখ ৫০ হাজার ৬৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮০ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ০২ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৫৩ শতাংশ।
Related News
ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালু ৭ নভেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে আবারও নিয়মিত ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছেRead More
এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: ক্যাডেট এএসআই (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ-২০২৬-এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তাRead More



Comments are Closed