ঢাবিতে অনলাইনে পরীক্ষা নেওয়ার নীতিগত সিদ্ধান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: শিক্ষার্থীদের অনলাইনে পরীক্ষা নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। বুধবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির জরুরি বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক মো. হাসানুজ্জামান।
তিনি বলেন, করোনার কারণে সেশনজটের শঙ্কায় ডিনস কমিটির জরুরি বৈঠকে অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। জুলাই মাসের মধ্যে যদি সশরীরে পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি তৈরি না হয় তাহলে অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। সেক্ষেত্রে তিন ঘণ্টার পরীক্ষা এক ঘণ্টা বা দেড় ঘণ্টায় নেওয়া হবে।
অনলাইনে পরীক্ষার পদ্ধতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে স্ব-স্ব বিভাগকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed