দোয়ারাবাজারে বজ্রপাতে রাখালের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের দোয়ারাবাজারে হাওরে গরু চরানোর সময় বজ্রপাতে আব্দুল বারী ওরফে কন্টর (৫০) নামে এক রাখালের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের নতুন নগর গ্রামের মৃত মফিজ আলীর পুত্র।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আব্দুল বারী ওরফে কন্টর ৪ মে মঙ্গলবার স্থানীয় দেখার হাওরে গরু চরাতে (ঘাস খাওয়াতে) যান। দুপুর ১২টার দিকে আকস্মিক বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
দোয়ারাবাজার থানার এসআই সাইদুল হাওলাদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
« বিশ্বনাথে সড়কে ঢালাই হচ্ছে মাটি মিশ্রিত পাথর দিয়ে! (Previous News)
(Next News) চীনের ‘অনিয়ন্ত্রিত রকেট’ নিয়ে বিশ্বজুড়ে আতংক »
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed