Main Menu

বিশ্বনাথে সড়কে ঢালাই হচ্ছে মাটি মিশ্রিত পাথর দিয়ে!

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ-উপজেলার জগন্নাথপুর সড়কের একটি অংশের আরসিসি ঢালাই কাজে উপজেলা প্রকৌশলীর সামনেই ব্যবহার করা হচ্ছে মাটি মিশ্রন মেশিনে ভাঙ্গা চিপ-পাথর। পাথর না ধুয়ে সিমেন্ট মিশ্রন করে আরসিসি ঢালাই কাজ করা হচ্ছে।

ওই অংশটি হচ্ছে পৌর শহরের লতিফ উল্লা মার্কেটের সামন হতে মস্তুরা পয়েন্ট পর্যন্ত ৫০০ মিটার সড়ক। মঙ্গলবার দুপুরে মাটি মিশ্রিত পাথর দিয়ে কাজ করার এমন দৃশ্যটি নজরে পড়লে ক্যামেরা বন্দি করেন সাংবাদিকরা।

এসময় বক্তব্য নিতে গেলে উপজেলা প্রকৌশলীর সামনে ওই সাংবাদিকের মোবাইল কেড়ে নেয়ার চেষ্ঠা করে ঠিকাদার।

গত শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে রহস্যজনক ভাবে জনবহুল ওই সড়কটি সম্পুর্ণরুপে যানবাহন বন্ধ করে মাত্র ৫০০ মিটার সড়ক আরসিসি ঢালাই কাজ শুরু করে ঠিকাদার। সড়কটি প্রশস্ত আছে ২৪ ফুট। চাইলে অর্ধেক অংশ করে করে আরসিসি ঢালাই কাজ করতে পারতো ঠিকাদার। কিন্তু উপজেলা প্রকৌশলীর সাথে আতাত করে রহস্যজনকভাবে রাস্তাটি বন্ধ করে জনসাধারণের নজরের বাহিরে রেখে কাজ করা হচ্ছে।

ফলে চলাচলের সময় জনসাধারনকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। রমজান মাসে মাত্র এই অর্ধ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য অধিক গাড়ি ভাড়া দেয়া আর প্রায় আড়াই কিলোমিটার ঘুরতে হচ্ছে যাত্রীদের।

মাটি মিশ্রিত চিপ-পাথর দিয়ে কাজ চলছে জানতে চাইলে স্পটে থাকা উপজেলা প্রকৌশলী সাংবাদিকদের বলেন, এই চিপ-পাথরে একটু ডাটস্ মিশ্রন থাকতেই পারে। আর বক্তব্য নিতে গেলে উপজেলা প্রকৌশলী মো. আবু সাইদ এর সামনেই সাংবাদিকের মোবাইল কেড়ে নেয়ার চেষ্ঠা করেন ঠিকাদার সুহেল আহমদ।

এদিকে বক্তব্য দেয়াতো দুরের কথা সাংবাদিককে নিয়ে বাজে মন্তব্যও করেন ঠিকাদার।

Share





Related News

Comments are Closed