চীনের ‘অনিয়ন্ত্রিত রকেট’ নিয়ে বিশ্বজুড়ে আতংক
প্রযুক্তি ডেস্ক: চীনের বানানো বৃহত্তম রকেট উৎক্ষেপণের পর অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে। রকেটটি যে কোনো সময় পৃথিবীর যে কোনো প্রান্তে আছড়ে পড়তে পারে। গত ২৮ এপ্রিল সেটি পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়। ২৯ এপ্রিল সেটি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে।
রকেটটির মূল অভ্যন্তরীণ অংশ (‘কোর’) ৩০ মিটার (১০০ ফুট) লম্বা । মহাকাশ গবেষণা সংক্রান্ত সংবাদমাধ্যম ‘স্পেসনিউজ’ এই খবর দিয়েছে।
চীনা মহাকাশ গবেষণা সংস্থার ওই রকেটটির (মডিউল) নাম ‘লং মার্চ ৫বি রকেট’। রকেটটি তিয়ানহে মহাকাশ স্টেশন প্রকল্পের অধীনে বানানো হয়েছিল। সেটি উৎক্ষেপণের জন্য গত মাসে প্রস্তুত করা হয়েছিল।
রকেটটি সফলভাবে মহাকাশ স্টেশনের কক্ষপথে স্থাপন করতে সক্ষম হয়েছিল। পরে গ্রাউন্ড স্টেশনের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
এখন সেটি পৃথিবীর কক্ষপথে ঘুরছে। কয়েকদিনের মধ্যে তা পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে আছড়ে পড়তে পারে। রাডারে তা ধরাও পড়েছে।
মডিউলটি এখন ভূপৃষ্ঠের ১০৬ মাইল থেকে ২৩১ মাইল উচ্চতার মধ্যে উঠানামা করছে।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed