ভারত ফেরত ৬ জনকে ওসমানী হাসপাতালে ভর্তি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ভারত থেকে ফেরা ৬ বাংলাদেশিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কোয়ারেন্টিন সেন্টারে ভর্তি করা হয়েছে। চিকিৎসা নিতে তারা ভারতে গিয়েছিলেন। সোমবার (৩ মে) ভারত থেকে ফেরার পর তাদের ওসমানীতে পাঠানো হয়। তাদেরকে হাসপাতালে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এখানে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে তারা বাড়ি ফিরবেন।
মঙ্গলবার (৪ মে) বিষয়টি নিশ্চিত করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি বলেন, সরকারি নির্দেশনা পাওয়ার পর ভারত ফেরত ৬জনকে হাসপাতালের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আজ মঙ্গলবার অথবা আগামীকাল বুধবার তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এরপর কোয়ারিন্টেনের মেয়াদ পূর্ণ হওয়ার পর আবারো স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
ভারতে করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই চলছে। প্রতিদিনই রেকর্ড শনাক্ত ও মৃত্যু ঘটছে। করোনায় পুরো বিপর্যস্ত হয়ে পড়েছে প্রতিবেশি এই বৃহৎ দেশ। এ অবস্থায় সরকার ভারত ফেরতদের ব্যাপারে সর্তকতা জারি করেছে।
জানা যায়, করোনার ভারতীয় ধরণ ঠেকাতে সিলেটের ছয়টি স্থলবন্দরে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে। ভারত থেকে আটকে পড়া কোনো বাংলাদেশি নাগরিক স্থল বন্দর দিয়ে ফিরলে তাকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। ২২ এপ্রিল এক আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, সিলেট বিভাগের স্থলবন্দর দিয়ে কেউ ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করলে তাকে অবশ্যই সরকারের নির্দেশনা অনুসারে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এজন্য স্থলবন্দরগুলোকে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed