জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে যুবক নিহত
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার ডিবির হাওর এলাকার কেন্দ্রিবিল সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত মকবুল আলী (২৮) জৈন্তাপুর উপজেলার কেন্দ্রী ঝিঙ্গাবাড়ী গ্রামের জামাল মিয়ার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে কেন্দ্রিবিল সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে মটরশুটি নিয়ে ভারতে প্রবেশ করে একটি চোরাকারবারী দল। দুপুরে ফেরার পথে স্থানীয় খাসিয়া বাসিন্দারা গুলি ছুঁড়ে। এতে কেন্দ্রী ঝিঙ্গাবাড়ী গ্রামের মকবুল আলী নিহত হন। এসময় তার সাথে থাকা অন্যরা মকবুল আলীর লাশ ভারতের ভেতর থেকে সীমান্তের জিরো লাইনে রেখে পালিয়ে যান।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর বলেন, খাসিয়াদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। আমরা তার লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।
তবে বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক আহমদ ইউসুফ জামিল জানান, বিজিবির সদস্যদের চোখ ফাঁকি দিয়ে তাঁরা কাঠ সংগ্রহ করতে ভারত সীমান্তের ভেতরে গিয়েছিলেন। পরে ভারতের বাসিন্দারা তাদের ধাওয়া করে গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান মকবুল হোসেন। তার সঙ্গীরা গ্রেপ্তার এড়াতে পালিয়ে গেছেন।
স্থানীয়দের অভিযোগ, জৈন্তাপুরের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায়ই বাংলাদেশ থেকে মটরশুটি ও বিভিন্ন প্লাস্টিক সামগ্রী ভারতে পাচার করে চোরাকারবারিরা। এর বিপরীতে ভারত থেকে চোরাই পথে আনা হয় মাদক, কসমেটিকস ও নিষিদ্ধ শেখ নাছির উদ্দিন বিড়ি। সম্প্রতি ভারতের সীমান্ত বন্ধ হওয়ায় চোরাকারবার আরও বেড়েছে বলে দাবি তাদের।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed