সিলেটে সম্পাদক পরিষদের ইফতার ও দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সম্পাদক পরিষদ, সিলেটের উদ্যেগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) সিলেট নগরীর রায়নগরে অস্থায়ী কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সম্পাদক পরিষদ, সিলেটের সভাপতি এবং দৈনিক সবুজ সিলেটের সম্পাদক ও প্রকাশক মুজিবুর রহমান।
পরিষদের সাধারণ সম্পাদক দৈনিক শ্যামল সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল মুকিতের পরিচালনায় অনুষ্ঠানে সিলেটের প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনা ও অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
সামাজিক দূরত্ব মেনে আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, দৈনিক উত্তরপূর্বের সম্পাদক ও প্রকাশক শফিউল আলম চৌধুরী নাদেল, দৈনিক শুভ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেন, দৈনিক সিলেট বাণীর সম্পাদক ওবায়দুল হক চৌধুরী, দৈনিক জৈন্তাবার্তার সম্পাদক ও প্রকাশক ফারুক আহমদ, দৈনিক সিলেটের মানচিত্রের নির্বাহী সম্পাদক দিপু সিদ্দিকী, সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ ও দৈনিক শুভ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক ফয়সল আহমদ মুন্না।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, দৈনিক জৈন্তাবার্তার বার্তা সম্পাদক দেবব্রত চৌধুরী, দৈনিক শ্যামল সিলেটের চিফ রিপোর্টার নাসির উদ্দিন, ফটো সাংবাদিক মাহমুদ হোসেন ও দৈনিক সবুজ সিলেটের আইটি ইনচার্জ এম এম মালেক।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত থাকতে না পারলেও দৈনিক কাজিরবাজারের প্রকাশক আফছর উদ্দিন মোবাইলে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া দৈনিক শ্যামল সিলেটের সম্পাদকমন্ডলীর সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান তার মায়ের অসুস্থতার কথা জানিয়ে দোয়া কামনা করেন।
দোয়া মাহফিলে দৈনিক উত্তরপূর্বের সাবেক প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিমসহ সিলেটের প্রয়াত সকল সাংবাদিকের রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনা ও দৈনিক শ্যামল সিলেটের সম্পাদকমন্ডলীর সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের মায়ের সুস্থতা কামনাসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
আলোচনা সভায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাড়ে ১০ কোটি টাকা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানোসহ তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Related News
প্রয়াত সাংবাদিক তুহিনুল হক তুহিনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও প্রতিভাবান সাংবাদিক প্রয়াত তুহিনুল হক তুহিনের রূহেরRead More
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More



Comments are Closed