বাংলাদেশিদের নিষেধাজ্ঞা দিল সিঙ্গাপুর
বৈশাখী নিউজ ডেস্ক: চলমান করোনা পরিস্থিতিতে বাংলাদেশিদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সিঙ্গাপুর। বাংলাদেশ ছাড়াও নেপাল, পাকিস্তান ও শ্রীলংকার ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ এপ্রিল) দেশটির আন্তঃমন্ত্রণালয় কোভিড-১৯ টাস্কফোর্সের উপ-প্রধান লরেন্স অং গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সিঙ্গাপুর কর্তৃপক্ষের কাছ থেকে যারা সিঙ্গাপুরে প্রবেশের আগাম অনুমতি নিয়েছেন, তাদের ক্ষেত্রেও ওই নিষেধাজ্ঞা কার্যকর হবে। আগে থেকে অনুমতি নিয়ে রাখলেও সিঙ্গাপুরে প্রবেশ করতে দেওয়া হবে না।
সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, আগামী ২ মে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। সিদ্ধান্ত অনুযায়ী ওই চার দেশ থেকে কেউ সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবেন না। এসব দেশে যারা গত ১৪ দিনে ভ্রমণ করেছেন, এমনকি যারা ট্রানজিট ভিসায় প্রবেশের অপেক্ষায় আছেন এবং এই চার দেশ ভ্রমণ করেছেন তারাও ২ মে থেকে সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবেন না।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed