Main Menu

সিলেটে করোনায় প্রাণ হারালেন বিএনপি নেতা জাহেদ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য নগরীর লামাবাজার খুলিয়াপাড়ার বাসিন্দা এডভোকেট ফয়জুর রহমান চৌধুরী (জাহেদ) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার সকাল ১১টা ২০ মিনিটের সময় তিনি ইন্তেকাল করেন।

ওই এলাকার বাসিন্দা সিনিয়র সাংবাদিক আবু তালেব মুরাদ জানান, নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন।

মরহুমের জানাযার নামায আজ সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর কুয়ারপার লা ভিস্তা হোটেলের পাশের মাঠে অনুষ্টিত হবে।

 

 

 

Share





Related News

Comments are Closed