দেশে করোনায় আরও ৫৭ মৃত্যু, আক্রান্ত ২১৭৭
বৈশাখী নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৫৭ জনের মৃত্যু হয়েছে। এটি গত তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন মৃত্যু। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৪৫০ জনের।
এ সময় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৭৭ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৫৯ হাজার ১৩২ জনে।
শুক্রবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৪ হাজার ৩২৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮১ হাজার ৪২৬ জন।
গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৮৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ৪৬টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক ৩৪ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৪ লাখ ৬৯ হাজার ৭০৪টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫৭ জনের মধ্যে ঢাকা বিভাগেরই ২৮ জন। এছাড়া চট্টগ্রামে ১৩ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় ৫ জন, বরিশালে ২ জন, সিলেটে ৫ জন এবং রংপুরে ২ জন মারা গেছেন।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩২ জন পুরুষ এবং ২৫ জন নারী। এদের মধ্যে ৫৫ জন হাসপাতালে মারা গেছেন। বাকিদের হাসপাতালে মৃতাবস্থায় আনা হয়েছে। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১১ হাজার ৪৫০ জনের মধ্যে পুরুষ ৮ হাজার ৩৫৩ জন এবং নারী ৩ হাজার ৯৭ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩৫ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১৩, ৪১ থেকে ৫০ বছরের ৭, ৩১ থেকে ৪০ বছরের ১ এবং ২১ থেকে ৩০ বছরের ১ জন রয়েছেন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।
Related News
ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালু ৭ নভেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে আবারও নিয়মিত ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছেRead More
এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: ক্যাডেট এএসআই (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ-২০২৬-এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তাRead More



Comments are Closed