Main Menu

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, সিলেটে যুবক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: ডিজিটাল মাধ্যম ব্যবহার করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপরাধে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক খালেদ কুদ্দুস শিকার ওরফে আবু সায়েম (৪০) সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ইলাবাজ গ্রামের ইব্রাহিম আলীর পুত্র।

সুইডেন প্রবাসী আবু সায়েম প্রবাসে থাকাকালে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি স্যোশাল মিডিয়ায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আপত্তিকর ও অশালীন বিদ্বেষমূলক মন্তব্য করে। এছাড়াও বিভিন্ন সময়ে বিদ্বেষমূলক পোস্ট করে। এ ব্যাপারে আজ শুক্রবার বাংলাদেশ কৃষকলীগ জকিগঞ্জ পৌর সভাপতি কামরুল ইসলাম ফারুকী মিন্টু বাদী হয়ে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। এ অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৯ সদস্যরা তাকে সিলেট শহরের মেজরটিলা থেকে আটক করে জকিগঞ্জ থানায় সোপর্দ করে।

মামলার বাদী কামরুল ইসলাম ফারুকী মিন্টু জানান, আবু সায়েম একেক জায়গায় একেক নাম ব্যবহার করে প্রতারণা করে থাকে। সুইডেন প্রবাসে থাকাকালীন সে নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িত হওয়ায় সে দেশ থেকে বহিস্কার করা হয়।

জকিগঞ্জ থানার ওসি আবুল কাশেম বলেন, এ ব্যাপারে জকিগঞ্জ থানায় মামলা রেকর্ড হয়েছে। আটক আবু সায়েমকে জকিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করলে তাকে জেলহাতে প্রেরণের নির্দেশ দেন।

Share





Related News

Comments are Closed