ছাতকে জনতার হাতে ৩৫ বস্তা সরকারি চাল আটক
ছাতক সংবাদদাতা: ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে পাচারকালে ৩৫ বস্তা সরকারি চাল আটক করেছে জনতা। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় একটি পিকআপ ভ্যানসহ চালগুলো আটক করা হয়। এসব চাল ১০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।
এসময় ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, সদস্য ইলিয়াস আলী, স্থানীয় খলিল মিয়া, গেদাব আলী, ছমির আলী, শংকর দেব, আব্দুল মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।
ডিলারের কাছ থেকে চাল ক্রয় করছেন বলে জানা গেছে কৈতক-রাউলী গ্রামের ব্যবসায়ী আব্দুর রহমান (হছা)।
খবর পেয়ে ছাতক থানার এসআই আনোয়ার হোসেন ঘটনাস্থল থেকে পাচারকাজে ব্যবহৃত পিকআপ ভ্যান (নং-১৪-১৫৩৫) ও ৩৫ বস্তা চাল জব্দ করে থানায় নিয়ে যান।
চাল আটকের ঘটনায় ছাতক উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রব জানান, ঘটনার খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থল মানিকগঞ্জ বাজার যাই। সেখানে গিয়ে ডিলারসহ একাধিক লোকের সাক্ষ্য নিয়েছি। ডিলার চাল ভোক্তাদের কাছে বিক্রি করেছেন আর ভোক্তারা তাদের চাল এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছে। ডিলারের চাল বিক্রি বণ্টন খাতাপত্রে সঠিক রয়েছে।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed