গোসল করতে নেমে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের কারিগর পাড়ার একটি ছড়ায় গোসল করতে নেমে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- সুমন ত্রিপুরার দুই সন্তান খুমরাম ত্রিপুরা, আব্রাহাম ত্রিপুরা এবং একই গ্রামের তপন ত্রিপুরার সন্তান প্রাণটি ত্রিপুরা।
এ ব্যাপারে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, সকালে ওই তিন শিশু বাড়ির পাশে একটি ছড়ায় গোসল করতে যায়। বাড়ি ফিরে না আসায় গ্রামবাসী তাদের খুঁজতে বের হয়। পরে ছড়া থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়।
মর্মান্তিক এ ঘটনা পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed