সাপাহারে কৃষিযন্ত্র কম্বাইন্ড হারভেষ্টার মেশিন হস্তান্তর
মাহমুদুল হাসান, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে ধান কাটা, মাড়াই ও ঝাড়াই করার কৃষিযন্ত্র কম্বাইন্ড হারভেষ্টার মেশিন হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় ৫০% ভূর্তকিতে উপজেলার শিরন্টী ইউনিয়নের গোপালপুর গ্রামের কৃষক মাজাহারুল হককে ১টি ও আইহাই ইউনিয়নের পাহাড়ীপুকুর গ্রামের কৃষক মঞ্জুর এলাহীকে ১ টি করে মোট দুটি কম্বাইন্ড হারভেষ্টার মেশিনের চাবি হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুজিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার মুনিরুজ্জামান টকি, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, জেলা পরিষদ সদস্য মন্মথ সাহা, আ’লীগ সাধারন সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী প্রমূখ।
Related News
ইউএনবি’র বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ (ইউএনবি) ও দৈনিক নয়াদিগন্তের বগুড়া প্রতিনিধি আবুল কালামRead More
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায়Read More



Comments are Closed