দেশে করোনায় আরও ৮৮ মৃত্যু, আক্রান্ত ২৩৪১
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্বব্যাপী তাণ্ডব চালানো মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৮৮ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৩৯৩ জনে। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৩৪১ জনের দেহে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৫৬ হাজার ৯৫৫ জনে।
করোনাভাইরাস নিয়ে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরও উল্লেখ করা হয়, এ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ৭৮২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৭৭ হাজার ১০১ জন।
এর আগে বুধবার (২৮ এপ্রিল) দেশে করোনায় ৭৭ জন মারা যান আর নতুন করে শনাক্ত হয় ২ হাজার ৯৫৫ জন।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।
Related News
প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না অ্যান্টিবায়োটিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদারRead More
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা আরও সহজRead More



Comments are Closed