সিলেটে ভূমিকম্প অনুভূত, রিখটার স্কেলে মাত্রা ৬
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে আজ বুধবার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৮টা ২১ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। কম্পনের পর তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আতঙ্কিত হয়ে অনেকে ঘরের বাইরে বেরিয়ে পড়েন।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৮টা ২১ মিনিট ২৫ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.০। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো সিলেট থেকে উত্তর দিকে ভারতের আসামের গুহাটির জেটিয়াজুলি এলাকায়।
সিলেট নগরীর লালবাজারের বাসিন্দা কামরুল ইসলাম জানান, ঘুমের মধ্যে সকালে আকস্মিক তার রুমের আসবাবপত্র দুলতে থাকে। এক পর্যায়ে দেখতে পান, ভূমিকম্পে জানালাও কাঁপছে।
ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশ ও ভারত ছাড়াও এ ভূমিকম্প মিয়ানমার, ভূটান এবং চীনেও অনুভূত হয়েছে।
এদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পের মাত্র ছিল ৬.১।
Related News
বাংলাদেশ-ভারত ও মিয়ানমারে ১৬ ঘণ্টায় ৬টি ভূমিকম্প
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন এলাকায় শনিবার (৩১ অক্টোবর) ১৬ ঘণ্টায় বাংলাদেশ ও আশপাশের অঞ্চলেRead More
দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল
বৈশাখী নিউজ ডেস্ক: দেড় ঘণ্টার ব্যবধানে ভারত ও মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে।Read More



Comments are Closed