গোলাপগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে পাথর বুঝাই ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশা চালক সাজু মিয়া (১৮) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী এলাকার সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সাজু মিয়া উপজেলার সদর ইউনিয়নের শেরপুর গ্রামের আলমাছ আলীর ছেলে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সাজু মিয়ার ফুফাতো ভাই সাংবাদিক মো. রুবেল আহমদ।
জানা যায়, মঙ্গলবার সকালে পেটের দায়ে গাড়ি নিয়ে বের হয়েছিলেন অটোরিকশা চালক সাজু আহমদ। বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পর গোলাপগঞ্জ আসার পথে সকাল ১১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী এলাকায় আসামাত্র (সিলেট-জকিগঞ্জ) সড়কে একটি বালু-পাথরবাহী ট্রাক সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা সিএনজি চালক সাজু মিয়া গুরুতর হন।
স্থানীয়রা আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করলে অবস্থা খারাপ হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টার দিকে তার মৃত্যু হয়।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed